
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) এই স্থাপনার উদ্বোধনী ভিডিও প্রকাশ করা হয়।
এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ সেগুলোর লঞ্চার দেখা যায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি স্থাপনাটি পরিদর্শন করে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন।
জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দিতে সক্ষম। এর আগে ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই নতুন ক্ষেপণাস্ত্র নগরীসহ আরও কিছু সামরিক শক্তি উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে মাটির গভীরে সরিয়ে নিয়েছে। ইরানের বিশাল ভূখণ্ড এবং উন্নত প্রযুক্তির কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও তাদের অস্ত্র উৎপাদন কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জেনারেল মোহেব্বি আইআরজিসির ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইরান এখন উন্নত সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক এবং রপ্তানিকারক দেশ। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে ব্যাপকভাবে উৎপাদন করা হচ্ছে, যা বিশ্বের অনেক দেশ অনুকরণ করছে। এছাড়াও ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি হচ্ছে। দেশীয় মহাকাশ প্রযুক্তি: নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জিত হয়েছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসি অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান ছাড়াও এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে ইরান নিজস্ব ঘরানার সক্ষমতা গড়ে তুলেছে বলে তিনি দাবি করেন। সামরিক আত্মনির্ভরশীলতা: বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।
ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যান্য দিকের মধ্যে রয়েছে স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে রাডারে অদৃশ্য রাখা সম্ভব, যা আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’-এর মতো প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম। এছাড়া শত্রুর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা।
দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে অস্ত্র প্রযুক্তির উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতে আরও চমকপ্রদ প্রযুক্তি আনার ইঙ্গিত দিয়ে মোহেব্বি বলেন, শত্রুপক্ষ যদি কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে নতুন এসব প্রযুক্তি সামনে আনা হবে।
পশ্চিমা বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা, মার্কিন নির্বাচন এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন কৌশলগত চাপ তৈরি করেছে।