শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু,বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের নতুন ভবনে ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনিবুল হক চৌধুরী। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।
এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সময়ানুবর্তিতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।