ঠাকুরগাঁও: নারীর সম অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের দেব টাওয়ারে ঠাকুরগাঁও উদ্যোক্ত ফোরাম ও ঠাকুরগাঁও মহিলা চেম্বার অব কমার্স এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঠাকুরগাঁও উদ্যোক্ত ফোরাম ও মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি মাসহুরা বেগম হুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিন্নাতারা ইয়াসমিন, উদ্যোক্ত ফোরাম ও মহিলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক চন্দনা ঘোষ সহ অন্যান্যরা।
এ সময় উদ্যোক্ত নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প তুলে ধরেন বিভিন্ন নারী উদ্যোক্তারা। তাদের এই স্বাবলম্বী হওয়ার পেছনে যারা কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে সকলকে নিয়ে কেক কাটা হয়। এরপরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর সেখানে সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা নারীদের উন্নয়নে তাদের কাজ আরও গতিশীল করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেন।