সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার আওতাধীন রূপসা উপজেলায় রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপজেলার উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে থেরাপি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলার প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার সুযোগ্য নির্ববাহী অফিসার ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের সভাপতি কোহিনুর জাহান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের সম্মানিত সদস্য জেসিয়া জামান, প্রতিষ্ঠাতা ডা:খাঁন মো: শফিকুল ইসলাম , রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মো:রবিউল ইসলাম , রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো:কামাল হোসেন , আঠারবেকী যুব সংস্থার পরিচালক এইচ এম রহমাতুল্লাহ , চাঁদুপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালাহা , রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের সহকারি শিক্ষক সোনিয়া পারভীন , মো:মোস্তাসিন বিল্লাহ পলাশ , শিক্ষক জাকির হোসেন , তানিয়া সুলতানা, মারিয়ম , মোস্তাফিজুর রহমান , সোহাগ হোসেন , আল আমিন সবুজ , ইকলিমা খানম , আমেনা খানম , রুম্পা খানম , অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ , শিক্ষা সহায়ক আদরি খাতুন , মিস রিমা খানম , আলতাফ হোসেন , লিটন বাকচী , তানজিলা আক্তার এ্যানি , ফারজানা , নৈশ্য প্রহরী মাসুদ রানা ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী।