
ঝিনাইদহের ২ জন মাদক ব্যবসায়ীকে মহেশপুর থানাধীন পাথরা গ্রাম থেকে আটক করে র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব-৬ সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ২৭ নভেম্বর ২৩ র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে , জেলার মহেশপুর থানার পাথরা গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ০১ টা ৩০ মিনিটের সময় জেলার মহেশপুর থানাধীন পাথরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী জলুলী গ্রামের আব্দুল আজিজের পুত্র মোঃ মাসুদ রানা (২৮) ও দাড়িয়াপুর এলাকার ফজলু রহমানের পুত্র মোঃ রাসেল(২৪) কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭০ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড এবং নগদ ১৮ হাজার চারশত নব্বই টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।