নিজস্ব প্রতিবেদক : আসন্ন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সোহাগ আহম্মেদ । হাট-বাজার, দোকানপাটে,বসত বাড়িতে গিয়ে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার সকল উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
(২৩শে মার্চ) শনিবার সকালে মিরপুর উপজেলার বাজার, বিভিন্ন দোকানপাট ও বসত বাড়িতে গিয়ে গিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সোহাগ আহম্মেদ ।ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন সাংবাদিক সোহাগ আহম্মেদ।ইতিমধ্যেই তিনি ব্যাপক জনমত গড়ে তুলেছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা যায় । এ সময় সাংবাদিক সোহাগ আহম্মেদের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান যে আসন্ন উপজেলা নির্বাচনে মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ এই উপজেলার বহু মানুষ যাদের চাওয়া আমি আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এবং একটি সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ও আধুনিক স্মার্ট মডেল উপজেলা গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।