কুড়িগ্রাম প্রতিনিধিঃ AzdikaFoundation-আজদিকা ফাউন্ডেশন এর অধীনে - ৪০খানা পবিত্র কুরআন মাজীদ বিতরণ এর জন্য উলিপুর-ব্লাড ব্যাংক ও হেল্প লাইন এর সৌজন্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার - খাতিরের মাঠ তা'লীমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসায় চল্লিশ জন শিক্ষার্থীকে কোরআন শরীফ দান করা হয় । উলিপুর, কুড়িগ্রাম । সার্বিকভাবে সহযোগিতা সৌজন্যে উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প'লাইনের এর পক্ষে থেকে প্রোগ্রামটি সফল ভাবে শেষ করা হয় । উক্ত প্রোগ্রামে - উপস্থিত ছিলেন:- আজদিকা ফাউন্ডেশন এর ২ জন সহকর্মী ও উলিপুর-ব্লাড ব্যাংক ও হেল্প লাইন এর ৪ জন সেচ্ছাসেবি'বৃন্দসহ আরো উপস্থিত মাদ্রাসার ওস্তাদ ও দ্বীনি শিক্ষার আলোকিত শিক্ষার্থীরা । উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইন এর প্রতিষ্ঠাতা - মেজবাহ বলেন - সংগঠনের সকল সহযোদ্ধাদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি - মানবতার সাথে জড়িত সকল যাবতীয় কার্যকলাপের সাথে থাকার অনুপ্রেরণার মাধ্যমে উৎসাহিত হয়ে সকলের আর্থিক সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে, এতিম মুমুর্ষ রোগীর জন্য ব্লাড ম্যানেজ, এতিম , অসহায় ,দরিদ্র ইত্যাদি সামাজিক ভালো কাজের জন্য সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয় বক্ত করেন । মসজিদ, মাদ্রাসায় আর্থিক সহায়তা, গরীব মানুষের পাশে থাকা' সকলের মুখে হাঁসি ফোটাতে আমাদের উলিপুর ব্লাড ব্যাংক এন্ড হেল্পলাইন সব সময় প্রস্তুত আছে ইন'শা'আল্লাহ । পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন - আজকিদা ফাউন্ডেশন কে সাধুবাদ জানাই - এই রকম একটা প্রোগ্রাম আমাদের সংগঠনের মাধ্যমে উপস্থাপন করার জন্য। সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইন এর পরিবার।