জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃণমূল নেত্রী ও মহিলা লীগের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুম নারীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালার আয়োজনে ৪৫০ জন নারীদের মাঝে শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা বিতরণ করা হয়।
এ সময়ে এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন বর্তমান নারীবান্ধব সরকার নারীদের নিয়ে সব সময় ভাবেন। তাই আছে নারীদের এত উন্নয়ন। নারীরা এগিয়ে যাবে উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করবে। ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গরিব ও তৃণমূলের মহিলা নারী নেত্রীদের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা দিয়েছে।
সেটা বিতরণ করা হয়েছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান তিনি।