
অবশেষে এলে তুমি বৃষ্টি হয়ে
চিরচেনা তবুও অনেক অচেনা রুপে
যেনো হারিয়ে যাওয়ার টানে
কোমল পরশে নিবির সাজে ।
অবিরাম বৃষ্টির ধারা
যেমন ভূমিকে নরম করে তোলে ,
তেমনি এই রুক্ষ হৃদয়
যেনো নত হলো তোমার পরশে ।
আগন্তুক পথিকের ন্যায় আমি
নির্বাক হয়ে আছি চেয়ে।
থেমে গেছে যেনো হৃদস্পন্দন ,
শুধু দৃষ্টিতে আছে দু’নয়ন ।
ভেজা বকুলের গন্ধ পাই
আবরনে তাই খুঁজে যাই ।
মনে পড়ে সেই বৃষ্টিবেলাটি
ক্ষনে ক্ষনে ক্লান্ত হয়ে আসা
সেই অবিরাম বাদল ধারা ।
আবার দমকা মাতাল হাওয়া
মাতিয়ে তোলে দস্যি রুপে ।
এলো কেশের ঝরনা ধারায়,
ডুবে যাই অতি সঙ্গপনে ।
বাহিরে অবিরাম বৃষ্টির খেলা
আধো আলোয় ভরা এ বেলা ।
হঠাৎ শোনা যায় ঐ দূরে
- ভেঁসে আসা দোঁয়েলের গান ,
নিরবে গোপনে সঞ্চার হলো দু
জনে বাঁধানো প্রিয় ঐকতান ।
অবশেষে এলে ফিরে বৃষ্টি হয়ে
তাই মুগ্ধ নয়নে আছি চেয়ে,
আজও আমি সিক্ত তোমার ধারায়
মিশে যেতে চাই গোপন অনুভবে ।