স্বপন রবি দাস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদকে ভাগাভাগি করতে বাংলাদেশ আওয়ামিলীগে ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের নেত্রী সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন নিজস্ব অর্থয়ানে নগদ অর্থসহ বিভিন্ন অসহায় ও হতদরিদ্র ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন।

রোজার দীর্ঘ ৫দিন যাবত ধরে ১০নং অন্তর্ভুক্ত যত ওয়ার্ড আছে ওয়ার্ডের ভোটারদের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ টাকাসহ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি উপহার দিয়েছেন ঢাকা উত্তর আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন। ঈদ সামগ্রী নগদ অর্থ বিতরণকালে সকলের কাছে দোয়া কামনা করেছেন। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।