উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুখ্যাত মাদক ব্যবসায়ীর প্রধান আজহারুল (৪০) এর বিরুদ্ধে বিগত ০২ (দুই) বছর ধরে তার মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে র্যাব-৬, সিপিসি-১ এর গোয়েন্দা তথ্য রহিয়াছে।
এমন তথ্যের ভিত্তিতে আসামীর প্রতি বিশেষ নজরদারী রাখে র্যাবের একটি গোয়েন্দা টিম। আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাদক ব্যবসায়ীর প্রধান কেড়াগাছি এলাকার জনাব আলীর পুত্র আজহারুল সাতক্ষীরা বিপুল পরিমান মাদকদ্রব্য বিক্রয়ের জন্য তার নিজ বাড়িতে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আজহারুল (৪০) কে বিপুল পরিমান ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদক ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় র্যাব বাদী হয়ে মামলা করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।