শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতারা : বগুড়ার শিবগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেন মুসুল্লিরা।অনাবৃষ্টি ও দাবদাহে পুড়ছে বগুড়ার শিবগঞ্জ সহ সারা দেশ। উপজেলাজুড়ে বৃষ্টির জন্য অপেক্ষমাণ সকল পেশার মানুষ। বৃষ্টির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। বিভিন্ন স্থানে টিউবওয়েল এর পানিও উঠছে আগের তুলনায় কম। মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে।
বৃষ্টির আশায় মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভবানিপুর ঈদগাহ মাঠে ও শব্দলদীঘি এলাকাতে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে সহস্রাধিক মানুষ।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াসহ সারাদেশে বৃষ্টি নেই।
তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ । আল্লাহ যেন মানুষ কে ক্ষমা করে দেন ও বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ দেন।
দেউলী আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সাবেক সাংসদ শাহাদাতুজ্জামান সাহেবের ঈমামতিতে ও দোয়া পরিচালনায় অংশগ্রহণ করেন সহস্রাধিক ধর্ম প্রাণ মুসলিম গণ ।
নামাজ পূর্ব আলোচনায় তিনি বলেন, যখন অনাবৃষ্টি দেখা দিতো, তখন মহানবী (স.) সাহাবিদের নিয়ে যে বিশেষ দোয়া করতেন, তাকে ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।
এছাড়া আজ সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জের শব্দলদীঘি এলাকাতেও বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।