মোঃ ইউসুফ আলী বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের হাতে শরবত বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বদৃন্দু। অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাঠফাঁটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ আবু তৌহিদ রাজিবের নির্দেশনায় ২নং সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা। এই সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা সামিউল আলিম, মোহাম্মদ সাবিক, আপিপ,মোঃ হাদী প্রমুখ