প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ
যশোরে ডিবি’র অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল, ০১টি কাভার্ড ভ্যান ও ১৪ রিল মিডিয়াম পেপার উদ্ধার সহ গ্রেফতার ০১ গতকাল ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ মুরাদ হোসেন, পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ) রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-০৮/০৫/২০২৪ তাং রাতের সময় গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর সাকিনস্থ ট্রাক টার্মিনালের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হইতে বেনাপোলের দিক হইতে আসামী একটি কাভার্ড ভ্যান আটক করে গাড়ির হেলপার আসামী ১। দ্বীপ কুমার বিশ্বাস(১৯), পিতা-তপন পদ বিশ্বাস, মাতা-অনিদা বিশ্বাস, সাং-উত্তর কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীর দেখানো ও বাহির করে দেওয়া মতে কাভার্ড ভ্যানটির ড্রাইভিং সিটের পিছনে বক্সের মধ্যে হইতে (i) ০২টি বস্তায় ২৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, উক্ত ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, (iii) কাভার্ড ভ্যানের পিছনে বক্সের ভিতর রক্ষিত ১৪ (চৌদ্দ) রিল MEDIUM PAPER, উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ সংক্রান্তে যশোর ঝিকরগাছা থানার মামলা নং-০৯, তাং-০৮/০৫/২০২৪ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৪(গ)/৩৮/৪১ রুজু হয়।
© All rights reserved © 2017 Youth Tv News