এস এম রাকিব ,বগুড়া জেলা প্রতিনিধি; বগুড়া শেরপুরে চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য মোঃ রনি সরকার ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় শেরপুর উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক সনাতন সরকার, মোতালেব সরকার, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লতিফুল বাড়ী লাভলু, শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন নিহাল, শেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রনি সরকার জানান, আমার নেতা মোঃ মজিবর রহমান মজনুর দিকনির্দেশনায় শেরপুর উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে কাজ করতে চাই।