
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লালপুর থানার এ এস আই হাসান সে কনস্টেবল মামুনসহ একজন অপরিচিত লোক ও সিএনজি চালক সহ সিএনজি সহ তাদের বাড়িতে গিয়ে সিএনজি চালক কে হুকুম দিয়ে জানালা ভাংচুর করে সামান উদ্দিন এর ছেলে মোঃ তারেক (১৮) বছর কে আটক করে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ২লক্ষ টাকা দাবি করে ওই পুলিশ সদস্য। পরে সামান উদ্দিন তাহার কাছে থাকা টাকা ও অন্য লোকজন এর কাছ হতে টাকা ধার নিয়ে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন। সামান উদ্দিন এর ছেলের বিরুদ্ধে আগের একটি মামলা ছিল।
লালপুর থানার এ,এস,আই হাসান এর কাছ হতে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওই দিন রাতে আমাদের ডিউটি ছিল, রাস্তার ধারে আওয়াজ পেয়ে ওই দিকে যেতেই তাহারা কয়েকজন দৌড় দেয়। পরে খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম তবে তাদের বাড়িতে জানালা বা আসবাবপত্র ভাংচুর করিনি ও তাদের কাছ হতে কোন টাকা নেইনি।