উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রশাসনের ঘোষিত ফলাফলে এসএম হাবিব মোট ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫’শ ৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২৮ হাজার ৯’শ ৮০ ভোট। এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন (হাঁস) মার্কায় ২৬ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকলিমা খাতুন লাকি (কলস) পেয়েছেন ১৫ হাজার ৩’শ ৯০ ভোট। এরআগে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিন রাত সাড়ে ৮টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুস্মিতা সাহা।