মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় খুলনা জেলার রূপসা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান ৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দীন বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিসারিজ অফিসার মোঃ রাসেল শেখ, ল্যাব টেকনিশিয়ান লতিফা আক্তার, সমাজসেবক মনীর হোসেন মোল্যা, শামীম বাবু প্রমূখ।
ইয়ুথ টিভি / বিএম শহিদুল