বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের সমর্থনে উঠান বৈঠক ২৯ মে বুধবার বিকালে ঘাটভোগ ইউনিয়নের বান্দাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিব। 
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস,দপ্তর সম্পাদক আকতার ফারুক,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
শেখর বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুনীর হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল,সমাজ সেবক শেখ জালাল উদ্দীন, জুলফিকার আলী,গোবিন্দ কীর্তনিয়া,যুবলীগ নেতা সফিকুর রহমান ইমন,স্বেচ্ছাসেবকলীগ নেতা মুসা মোল্যা সবুজ,মেহেদী হাসান,যুবলীগ নেতা ইন্দ্রজিত বিশ্বাস, বিপুল মজুমদার,সুজন বসু প্রমূখ।