মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান, ময়মনসিংহ: উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪, উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ একদিন পর। প্রায় সকল প্রার্থীই ভালুকা উপজেলার সকল গ্রামগঞ্জের পাড়া মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করার পথে। এখানে ভোট গ্রহণ হবে- ০৫/০৬/২০২৪ রোজ বুধবার। ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত (০৭) জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাত (০৭) জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন (০৩) জন, সর্বমোট সতের (১৭)জন প্রতিদ্বন্দ্বিতা করছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন হলেন- (ক) এজাদুল হক পারুল- তালা প্রতীক। (খ) ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ- বই প্রতীক। (গ) হোসাইন মোঃ রাজিব- টিয়া পাখি প্রতীক। (ঘ) মোঃ আফরোজ জামান সোহেল- মাইক প্রতীক। (ঙ) খন্দকার মওদুদ আহমেদ আপেল- টিউবওয়েল প্রতীক। (চ) আবুল হোসাইন খোকন- উড়োজাহাজ প্রতীক। (ছ) হুমায়ুন আহমেদ হিমু- চশমা প্রতীক। আসন্ন নির্বাচনে ০৭ প্রার্থীই জনপ্রিয়তা প্রায় কাছাকাছি রয়েছেন। তাই কে বিজয়ী হবে এখনই বলা যাচ্ছেনা।
