নিজস্ব প্রতিবেদক:যশোর এর বাঘারপাড়া থানার মো বাবলু(২০), পিতা মৃত আনসার, সাং আলাদিপুর এর নামে স্কুল ছাত্রী কে ইফটিজিং ও স্কুল ছাত্রীর কাকাকে মারপিট এর অভিযোগ উঠেছে। বাবলু(২০)স্কুল পড়ুয়া ছাএী মোসাঃ নিঝুম আক্তার (১৫) কে যশোর জেলার কোতয়ালী থানা ধীন বসুন দিয়া বাজারে বাজারে প্রাইভেট পড়তে যাওয়া ও আসার পথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিরক্ত করতো। তাছাড়া বাবলু নিঝুম আক্তার এর বাড়িতে মাঝে মধ্যেই পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে নিঝুম আক্তার কে বিরক্ত করত । বিষয়টি নিঝুম আক্তার এর পরিবার জানতে পারলে নিঝুম আক্তার এর কাকা সৌরভ, বাবলু কে বিরক্ত করিতে নিষেধ করে । এতে ক্ষিপ্ত হয়ে বাবলু স্কুল ছাত্রীর কাকা সৌরভ কে মারপিট করিয়া জখম করে ।উক্ত শত্রুতার জের ধরে ১১/০৬/২০২৪বিকাল আনুমানিক ০৫.০০ঘটিকার সময় স্কুলছাত্রীর কাকা কে বাঘারপাড়া থানা ধীন আলাদিপুর বাজারে তাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে শুরু করে।

তখন স্কুল ছাত্রীর কাকা অকথ্য ভাষায় গালিগালাজ করিতে নিষেধ করা মাএই বাবলু ও তার সাথে থাকা লোকজন নিঝুম আক্তার এর কাকা কে চর, থাপ্পড় ও কিল-ঘুষি মারিয়া তাকে ফোলা জখম করে। এছাড়াও বাবলুর হাতে থাকা চাকু দিয়ে বার বার স্কুল ছাত্রীর কাকাকে কোপ মারার চেষ্টা করে। সৌরভের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন।এ বিষয় এ স্কুল পড়ুয়া ছাত্রী নিঝুম আক্তারের কাকা মো রিয়াজুল ইসলাম (২৫) বাদী হয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন এর সাথে একাধিক বার তার মুঠোফোনে একাদিকবার ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।