নিউজ ডেস্ক: বগুড়া শহরের ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টায় রেজাউল করিম(২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত রেজাউল করিম (২২) শাখারিয়া জঙ্গলপাড়া গ্রামের মো: মিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বগুড়া সদর থানার একটি মামলা দায়ের করেন। জানা যায়, গত বুধবার বেলা ৩টার সময় শহরের জামিলনগরে ভাড়া বাসায় শিশু কন্যা রুমে শুয়ে থাকা কালীন সময়ে বাসায় কেউ থাকায় লম্পট যুবক ঘরে প্রবেশ করে গালে মুখে চুমু খেয়ে জরিয়ে ধরে। এই সময় শিশুটি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ও অন্য ভাড়াটিয়ারা শিশু কন্যার মা ছুটে আসে। এসময় ধর্ষন চেষ্টাকারী রেজাউল করিম দৌড় দিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য যে, ধর্ষন চেষ্টাকারী রেজাউল করিম শিশুটির বাবার সাথে রাজমিস্ত্রির কাজ করতো এবং মাঝে মধ্যেই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। আর এতে করে শিশুটির ওপরে লোলুপ দৃষ্টি পড়ে রেজাউল করিমের। শিশুটির বাবা বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি বগুড়ার এসআই মোঃ শামিম হোসেন অভিযান পরিচালনা করে লম্পট যুবককে আটক করে। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান শিশুটির বাবা মামলা দায়ের করার পড়ে ধর্ষণ চেষ্টাকারী রেজাউলকে আটক করা হয় বর্তমানে থানা হেফাজতে আছে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।