বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার (২০জুন) বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক (উপসচিব) অনিন্দিতা রায়।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, তথ্য কর্মকর্তা দিলশানারা, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব মোঃ ইসহাক সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকল সহকারী সহ আরো অনেকে ।
সেমিনারে শীর্ষক আলোচনা
অসহায় দরিদ্রদের মহিলা ৬২ ও পুরুষ ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মাঝে বয়স্ক ভাতা প্রদান। বিধবা ও স্বামী নিগৃহিতা দুঃস্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিধবা ভাতা প্রদান করার আগে যাচাই বাচাই করতে হবে।
অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী ভাতা প্রদান করার আগে ইউনিয়ন কমিটি দ্বারা বাছাই এবং উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের নিয়ম গুলো মেনে বৃত্তি প্রদান করা।
দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর মাঝে ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সী দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর অসহায় দরিদ্র পুরুষ/মহিলাদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা।
বিভিন্ন প্রকল্প গ্রামে লক্ষ্যভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আয়বর্ধক ক্ষুদ্রঋণ বিতরণ করা। যাহা ৫% সার্ভিস চার্জসহ ১০ মাসে ১০ কিস্তিতে পরিশোধযোগ্য।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হ্নদরোগ, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড রোগের অনলাইন আবেদনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আর্থিক (এককালীন) সহায়তা প্রদান করা হয়।