মুন্সীগঞ্জ প্রতিবেদক - মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরবাসী বড়ই দুর্ভাগা স্মার্ট বাংলাদেশের যুগে বকলম-মূর্খদের রাজার দায়িত্ব দিয়ে আসছেন সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের বিরুদ্ধে বর্তমান নৌকা প্রতীকের মেয়র হাজী আব্দুস সালাম এর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে স্থানীয় পৌরবাসী কয়েকজনে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক জিল্লু হত্যা মামলা করা ২১ জনের অপরাধের তালিকায় প্রধান আসামি রাজনৈতিক কৌশলে জামিনে এসে সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন পৌরসভায় অন্ধকার আড়ালে গডফাদারের ছত্রছায়ায় কিশোর গ্যাং হামলা মামলা সন্ত্রাসীদের উত্তপাতে ত্রাসের রাজত্ব কায়েম নানাধরণের ঘটনায় পৌরবাসী আতংকে বিরাজ করেছে নিরব ভূমিকায় প্রশাসন। এবিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মৃণাল কান্তি দাস বলেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র অন্যদল থেকে এসে মিরকাদিমের মেয়র হারানোর পর কৌশলে আওয়ামী লীগের অনুপ্রবেশ রাজাকারেরনাতি কিশোর গ্যাং নামিয়ে দিয়েছে মুরব্বিদের ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট জিল্লু হত্যা মামলার মুল আসামি সাধু বেপারী ছেলে সম্পদ নামে পুলিশের ধরাছোঁয়ার বাইরে পলাতক রয়েছে চিহ্নিত সাহিনের দুর্নীতি মাদকের ছত্রছায়া জরিত সন্ত্রাসীর কায়েম কর্মকাণ্ডে পৌরবাসী অতিষ্ঠ। মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন গতবার যে কারণে নৌকা প্রতীক পেলেন না তার বিরুদ্ধে দুর্নীতি জায়গাজমি দখল, মারামারি, হামলা সরকারি অনুদান ও স্থানীয় অর্থ বরাদ্দের ক্ষেত্রে নানা অনিয়ম, পৌরসভার নিয়মমাফিক উন্নয়নকাজে কোনো টেন্ডার বা দরপত্র আহ্বান না করা, খাল ভরাট, হিন্দু পরিবারকে উৎখাতসহ নানা অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুন্সীগঞ্জে আসলে মেয়র সাহিন সে সময় ঐ মঞ্চে উপস্থিত ছিলেন। যার দুইটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়। যা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সুকৌশলে তিনি গতবার আওয়ামীলীগ অনুপ্রবেশ করে দলীয় মনোনয়ন দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ মুক্তদিবসের অনুষ্ঠানে তিন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল সাবেক মেয়র সাহিন কে রাজাকার পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেছিলেন। গত বার তিনি নৌকা প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দিলেও বাংলাদেশ আওয়ামীলীগ তাকে নৌকা প্রতীক দেয়নি। সংশ্লিষ্ট সচেতন মহল ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছেন, মেয়র থাকাকালীন সময়ে তার কর্মকাণ্ড নিয়ে না অভিযোগের কারণে মেয়র সাহিন এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি।এছাড়াও ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মিরকাদিম পৌর এলাকাবাসী ব্যানারে মানববন্ধন করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে। মিরকাদিম পৌরসভার জিল্লুর হত্যার মামলার প্রধান আসামী করা সাবেক মেয়র শাহিন বলেন, এই হত্যার সাথে আমার কোন সংস্কৃত নাই যদি থাকে আল্লাহ কে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ জেনেও আমাকে এভাবে হত্যা করে কোন নির্দেশনাও ছিলোনা সে গুন্ডাকে সে খুনিকে ওখানে পাঠিয়ে কিভাবে ছককরে হত্যা করে দিলো সে ফাঁদে আমরা পরে গেলাম। শহিদুল ইসলাম শাহীনের পর বর্তমানে যিনি আছেন তারও কোন শিক্ষাগত যোগ্যতা নেই। নির্বাচনে মেয়র পদে নির্বাচন অফিসে দেয়া হলফনামায় শাহীন অষ্টম শ্রেণি পাশের কথা জানায়। নূন্যতম একাডেমিক লেখাপড়া না থাকলেও তেলবাজি, মধুমুখে কাউকে ম্যানেজে পারদর্শী শাহীন। অন্যদল থেকে এসে বর্তমানে শাহীন পৌর আওয়ামী লীগের সভাপতি। টাকার উৎসও প্রশ্নবিদ্ধ। এ রকম ম্যানেজ করার ক্ষমতা আছে বলেই মেয়র হারানোর পর কৌশলে আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে পেরেছেন। কিন্তু সেটা বর্তমান মেয়রের নেই। বর্তমান মেয়র আব্দুস সালাম না পারেন সুন্দরভাবে কথা বলতে, না পারেন কাউকে ম্যানেজ করতে।এটাও শাহীনের একটা যোগ্যতা। প্রতিপক্ষের বিরুদ্ধে বা প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তার জন্য উঠেপড়ে লেগে থাকে। এ যোগ্যতাসহ কোন যোগ্যতাই নেই বর্তমান মেয়র আব্দুস সালামের মিরকাদিম একটি প্রথম শ্রেণির পৌরসভা। এ পৌরবাসীর অনেকেই আক্ষেপ করে বলেন, আমাদের মতো হতভাগা আর কেউ নেই। দীর্ঘদিন ধরে অশিক্ষিতদের দখলে চলে গেছে মেয়রের চেয়ারটি। নাগরিক সনদও আনতে হয় এ বকলমদের কাছ থেকে। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা টিম সব সময় নিয়োজিত রয়েছে।