1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৭ বার

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়িতে এসএসসি পরীক্ষার্থী ফরহাদ হোসেন (১৭) বজ্রপাতে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন তার বাবা। সোমবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন কাতলামারি গ্রামের ব্যবসায়ী জিন্নাহ সরদারের ছেলে। তিনি স্থানীয় ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন। বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খুশি বলেন, মাগরিবের আজান দেওয়ার পর ফরহাদ হোসেন বাড়ির অদূরে নালা থেকে হাঁস তুলতে যায়। এসময় নামাজের ওজু করছিলেন তার বাবা। হঠাৎ করে বিকট শব্দে দুই-তিনটি বজ্রপাত হয়। এর একটি বজ্রপাত তাদের বাড়ির মাঝখানে পড়ে। এতে ঘটনা স্থলেই ফরহাদ হোসেন মারা যায়। গুরুতর আহত হন তার বাবা। বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসাধীন রয়েছেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছে থেকে তিনি বজ্রপাতে কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা শুনেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com