1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও নবজাতক হত্যার অভিযোগে বিক্ষোভ - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও নবজাতক হত্যার অভিযোগে বিক্ষোভ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ বার

 

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডলের বিরুদ্ধে প্রতারণা, অনৈতিক কর্মকাণ্ড ও নবজাতক হত্যার অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে সাবেক স্ত্রী শাহানা বেগম বিচার ও অর্থ ফেরতের দাবিতে বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে।

একপর্যায়ে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে এবং বিদ্যালয়ের অফিসিয়াল প্যাডে পদত্যাগপত্র লিখে নেয় বলে জানা গেছে। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষক ও অভিযোগকারী শাহানা বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০১৯ সালে গোপনে শাহানা বেগমকে বিয়ে করেন রোস্তম আলী মন্ডল। বিয়ের পর বিভিন্ন কৌশলে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে জন্ম নেওয়া নবজাতককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগও তুলেছেন শাহানা বেগম।

এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু জানান, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com