1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ বার

নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সৌজন্যে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার গৌরবময় ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জুলাই, শুক্রবার এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দীর্ঘ ২৩ বছরের পথচলায় সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার আদর্শ ধারণ করে জাতীয় দৈনিক মাতৃজগত মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে কাজ করে আসছে। সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থা অর্জন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাংবাদিক, পাঠক, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন পত্রিকা কর্তৃপক্ষ। তাদের মতে, দীর্ঘ এই যাত্রার পেছনে রয়েছে পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা।

অনুষ্ঠানকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলতে মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশবরেণ্য গুণীজনদের ‘বিশেষ গুণীজন সম্মাননা’ প্রদান করা হবে।

পত্রিকা কর্তৃপক্ষ সকলকে পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সত্যনিষ্ঠ, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com