1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে বৃদ্ধের মানবেতর জীবন যাপন,৬৬ বছর বয়সেও হয়নি বয়স্কভাতা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে বৃদ্ধের মানবেতর জীবন যাপন,৬৬ বছর বয়সেও হয়নি বয়স্কভাতা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৬ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে কষ্টের সঙ্গে লড়াই করে ভাঙ্গা টিনের ঘরে জীবনযাপন করছেন আব্দুল শেখ নামের এক বৃদ্ধ দম্পতি। নিসন্তান হওয়ায় ঘর তো হচ্ছেই না, চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন তিনি। উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের গোসাইবাড়ী গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর আব্দুল শেখ, প্যারালাইসিস হওয়ায় পারে না কোনো কাজকর্ম করতে। জাতীয় পরিচয়পত্র  অনুযায়ী তার বয়স ৬৬ বছর বয়স হলেও পায়নি বয়স্কভাতা। এতে কষ্ট নিত্যসঙ্গী হয়ে পরেছে ঐ দম্পতির। তার স্ত্রী বিবিজন জানান, আমার স্বামীর রোগে আক্রান্ত হওয়ায় সে কোনো কাজ করতে পারছেনা আমি অপরের বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে কোনমতে সংসার চলে।আমি সরকারের কাছে আবেদন করছি, আমাদের বসবাসের জন্য একটা ঘর করে দেন, এটাই আমাদের চাওয়া। তার প্রতিবেশী ভাতিজা রফিকুল সহ স্থানীয় অনেকেই সংবাদকর্মীকে জানান, আব্দুল শেখ খুবই অভাবে আছে তাদের একটা ঘর’ বৃষ্টি হলে রাতে বসে রাত যাপন করে, তিনি আরো বলেন আব্দুল শেখের মতো এত অভাবি আমাদের এলাকায় নাই,তাই আমরা তার জন্য একটি সরকারি ঘর দেওয়ার জন্য উর্ধতন কর্মকর্তার নিকট অনুরোধ করছি। মুটোফোনে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারকে জনাব,সিব্বির আহমেদকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, উপজেলা প্রশাসন অসহায় পরিবারটিকে সার্বিক সহযোগীতা করবে বলে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com