1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সদরের দুই ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ‌ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সদরের দুই ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ‌

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০১ বার

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি (গাইবান্ধা): দ্বিতীয় দিনের ন্যায় আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ও গিদারীর দুই ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন জননেতা শাহ সারোয়ার কবীর এমপি । তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআরএর চাল বন্যায় দুর্গত ৬০০ পরিবারের মাঝে এবং শুকনো খাবার ১০০ টি পরিবারের মাঝে বিতরন করেন । এছাড়াও নারী সুরক্ষা সামগ্রী ও নগদ ৯০০ টাকা ২০০ পরিবারের মাঝে করে বিতরণ করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন মিয়া , ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ইদু, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রিয়াজুল ইসলাম,সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীগন ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com