1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রাফিক পুলিশ রোভার ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গাইবান্ধার ছাতা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রাফিক পুলিশ রোভার ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গাইবান্ধার ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার

মোঃ আল আমিন , গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছেন সৃজনশীল গাইবান্ধার সদস্যরা। মঙ্গলবার বিকালে গাইবান্ধায় সবচেয়ে ব্যস্ততম মোড় ১নং ট্রাফিক মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়। এতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন গাইবান্ধার সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সু-প্যালেস এর স্বত্বাধিকারী সোহাগ মৃধা। ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রোভার, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সৃজনশীল গাইবান্ধাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গাইবান্ধা বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে। এ সময় ছাতার খুব প্রয়োজন ছিল। আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি। সৃজনশীল গাইবান্ধা’র সভাপতি বলেন, সৃজনশীল গাইবান্ধা সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে ভালো লাগল। আপনাদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন আপনাদের সহায়তা করার। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দেয়াল অঙ্কনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com