1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপি'র সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপি’র সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। সদর উপজেলা বিএনপির আহবায়ক মোর্শেদ হাবীব সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, বিএনপি কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাভোকেট. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী দুখু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ইমাম হাসান আলাল প্রমুখ। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সমাবেশে অংশ নেয়। শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা,যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com