1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র আন্দোলনে নিহত শাকিনুর এর পরিবারের পাশে দাড়ালো বিএনপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র আন্দোলনে নিহত শাকিনুর এর পরিবারের পাশে দাড়ালো বিএনপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭০ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত শাকিনুর কে আর্থিক সহায়তা প্রদান ও তার পরিবারের পাশে দাড়ালেন গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ ১৬ আগস্ট শুক্রবার বিকেলে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে নিহতের বাড়ীতে কবর জিয়ারতের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।নিহতের বাবা-মা স্ত্রী ও একমাত্র ছেলের খোঁজ খবর নেন ও তার পরিবারের পাশ্বে দাঁড়ানের আশ্বাস প্রদান করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক,পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আঃ সামদ মন্ডল, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,গাইবান্ধা জেলা বিএনপির বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,পলাশবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল আকন্দ, কিশোগাড়ী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মেদ,সাধারন সম্পাদক সুজন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক লিটন,উপজেলা যুবদল এর সদস্য সচিব রাজু আহম্মেদ, সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ,সদস্য সটিব হেমাইদুল,সিঃ যুগ্ম আহবায়ক রুহুল আমিন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সোহাগ প্রধান লিটন, পৌর শ্রমিক দলের আহবায়ক রাজু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে সরাসরি অংশ নিয়ে গত ৫ আগষ্ট বিকাল ৫টায় ঢাকার আশুলিয়া বাইবেল ওভার ব্রীজের সামনে বুকে গুলি ছেদ করে বের হয়ে সে নিহত। নিহত শাকিনুর পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ানের কিশোরগাড়ী ইউনিয়নের জালিম মন্ডল এর পুত্র।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com