1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদী থেকে বল তুলতে গিয়ে মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদী থেকে বল তুলতে গিয়ে মৃত্যু

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: এম এন জাকারিয়া খান মুরাদ
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার

ভুরুঙ্গামারী মহিলা কলেজের ইংরেজি প্রভাষক জনাব মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৫) এবং ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা ইংরেজি প্রভাষক জনাব হামিদুল হক এর ছেলে সিয়াম (১৪) সোনাহাট ব্রিজে পাড়ে বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই পানিতে পড়ে যায়। অনেক চেষ্টার পর মাসুদ আল করিমের ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও হামিদুল হকের ছেলেকে এইমাত্র মৃত অবস্থায় উদ্ধার করা হল ।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৪) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৫) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে সিয়ামের মরদেহ উদ্ধার করে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com