1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাঘাটায় বজ্রপাতে নিভে গেল মা–ছেলের জীবনপ্রদীপ, ফুলছড়িতে নারী আহত - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাঘাটায় বজ্রপাতে নিভে গেল মা–ছেলের জীবনপ্রদীপ, ফুলছড়িতে নারী আহত

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০ বার

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে খড় আনতে গেলে আকস্মিক বজ্রপাত হয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর ফজলুপুর গ্রামে বজ্রপাতে সাইদার রহমানের স্ত্রী রহিমা বেগম আহত হয়েছেন। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com