1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা শহরের সুপ্ত ভিলা রোডে অচেনা লোকজনের আনাগোনা বৃদ্ধি, মাদকের আড্ডা সন্দেহে উদ্বিগ্ন এলাকাবাসী - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা শহরের সুপ্ত ভিলা রোডে অচেনা লোকজনের আনাগোনা বৃদ্ধি, মাদকের আড্ডা সন্দেহে উদ্বিগ্ন এলাকাবাসী

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ বার

 

গাইবান্ধা সদর উপজেলার সরকার পাড়া, ওয়ার্ড নং–০২ এর সুপ্ত ভিলা রোডে সম্প্রতি অচেনা লোকজনের অস্বাভাবিক চলাচল লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত রাস্তাটি বর্তমানে মাদক বিক্রয় ও সেবনের জন্য একটি সম্ভাব্য কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বিভিন্ন অচেনা ব্যক্তির উপস্থিতি বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত তাদের অবস্থান লক্ষ্য করা যায়। এতে করে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীরা জানান, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়তে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুপ্ত ভিলা রোডে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com