1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান মতবিনিময় করেছেন।
৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সময় এবং বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানান। বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এখন আইন রক্ষায় সকলের সহযোগিতায় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার কথা বলা হয়।

সভায় সাংবাদিকদের পক্ষে আলোচনা করেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিএমইউজে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সাংবাদিক শামসুল আলম খান, নিউজ চ্যানেলের হোসাইন শাহিদ, স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম।

সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ কবে থেকে পুরোদমে কাজ শুরু করবে সাংবাদিকদের এমন প্রশ্নের রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান বলেন, অনেক রক্তের উপর দাড়িয়ে কথা বলছি। প্রতিটি রক্তের দাবি ছিল। তিনি আরো ৭১ এর স্বাধীন একদিনে আসেনি। তিনি ৯০ এর উদ্বৃতি দিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন মাত্র দুইদিনেই হয়নি। এই আন্দোলনে আবেগ ছিল। বাকরুদ্ধ অবস্থা থেকে আজকের এই অবস্থা। তিনি সকল শহীদের মাগফেরাত কামনা এবং আহতদের সহমর্মিতা জানিয়ে আরো বলেন, দুইদিনে আগে ময়মনসিংহে যোগদান করেই সাংবাদিকদের সাথে কথা বলে করণীয় নিয়ে এবং পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছের পুলিশ হিসেবে সেই লক্ষে কাজ করতে চাই। জনগণের আস্থায় পুলিশকে নিয়ে আসতে চাই এ জন্য সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ ক্ষতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবেনা। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।
বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে চেষ্টা করে যাব। পুলিশের সেটাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে। নগরীর যানজট ও রাস্তার উন্নয়ন এবং জনভোগান্তি দুর করতে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com