1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের গন সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের গন সমাবেশ অনুষ্ঠিত

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার

বিরোধী ছাত্র আন্দোলনে শহিত আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদ ও পতিত স্বৈরাশাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার  আয়োজনে এই গনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেন সাবেক স্বৈরাচারী সরকার শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। শত শত নেতাকর্মীদের খুন করেছে, গুম করেছে যাদের হিসাব এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতে পারেনি‌। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি তিনি শুধু তার কথাই চিন্তা করতেন অন্যজনেরটা কখনো মাথায় নিতেন না।

স্বাধীন বাংলাদেশের মানুষকে কথা বলতে দেননি। সেই সাথে প্রশাসনের লোক দিয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। কেউ কোন কথা বলতে পারেনি প্রশাসনের ভয়ে। তিনি আরো বলেন দেশের সকল সংখ্যালঘুদের পাশে তারা সব সময় আছে এবং থাকবে। কেউ যেন সংখ্যালঘু ভাইদের উপর কোন আঘাত আনতে না পারে সে দিকটা  সকলের খেয়াল রাখতে হবে। সংখ্যালঘুদের দিয়ে আর রাজনীতি করতে দেওয়া হবে না তারা এদেশের নাগরিক।

বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাঈফী এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসাসহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com