1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুযঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় দারুণ আমান টাসটের মাসজিদ আত-তাকবওয়া কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুযঠান শুরু হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম। আর বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল প্রমুখ।

অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন, দারুন আমান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মাওলানা আব্দুর রউফ আনসারী, পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার মোঃ আশরাফ প্রামানিক সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী,কর্মকর্তা কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাতুন্নবী সাল্লাল্লাহু সালাম উপলক্ষে হামদ, নাত, কেরাত, গজল,কবি আবৃতি, রচনা প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com