1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষমতার অপব্যবহার না করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই সেচ্ছাসেবকদল নেতা রিন্টু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষমতার অপব্যবহার না করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই সেচ্ছাসেবকদল নেতা রিন্টু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির তৃনমুল নেতাকর্মীদের নিয়ে গ্রাম-কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা অক্টোবর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘর বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন,সদস্য সচিব আঃ হাকিম রিন্টু,উপজেলা কৃষকদলের আহবায়ক ইস্কেন্দার মির্জা মিঠু। ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি,বিশেষ অতিথি এবং আমন্ত্রিত বিএনপির সম্মানিত অতিথিবৃন্দ। এই সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ হাকিম রিন্টু বলেন,”আমরা ক্ষমতার কেউ অপব্যবহার করব না।আওয়ামীলীগের মতো বাহুবল দেখাব না।আমরা সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়তে চাই।” ঐক্যবদ্ধ কোনো শক্তি কে কেউ পরাজিত করতে পারবে না৷ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যশক্তির কারণে দেশের দীর্ঘ সময়ের সকল সীমাহীন দূর্নীতি ও দূর্নীতিবাজ শাষকরা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে৷ গণমানুষের দল বিএনপি তাই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে। আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন তালুকদার,ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব তালুকদার।অন্যন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সরকার,আইনুল ইসলাম খান চৌধুরী,টোকেন তালুকদার,বিপ্লব আকন্দ,মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক রোহান আলীসহ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com