1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সহসভাপতি এম ফখরুল ইসলাম।

সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউছার আহমেদ পার্থর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, পৌর মহিলা দলের সভাপতি আছমা আক্তার,প্রমূখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com