
দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (২৭ শে অক্টোবর) বান্দরবান শাখা প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মঈনুদ্দিন সাহেব, সভাপতিত্ব করেন বান্দরবান উপ শাখার ইনচার্জ মোঃ নাঈম উদ্দিন , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে বিভিন্ন গ্রাহক বৃন্দরা,কল্যাণমুখী ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি নিয়ে ২০০০ সালের এই দিনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে। দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ, শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়নসহ প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ মার্কেট শেয়ার ধারণ করে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। গণমানুষের অপরিসীম আস্থা ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে। আন্তরিক রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের অবিচল আস্থা অর্জন করেছে এই ব্যাংক। এই ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত। ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা, অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব আর্থিক সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি এবং সর্বক্ষেত্রে ইসলামী শরিয়া সঠিকভাবে পরিপালনের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানের সভাপতি শাখা ইনচার্জ মোঃ নাঈম উদ্দিন ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের আহ্বান জানান।