
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।
ব্যস্ততার যেন কমতি নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাকিব। তবে শত ব্যস্ততার মধ্যেও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিনের কথা ভুলেননি তিনি। সাকিবের চমৎকার উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন শিশির।
শিশিরের ৩৪তম জন্মদিনে সুন্দর বার্তা এবং কেক পাঠিয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের পাঠানো সেই বার্তায় মজার এক তথ্য সামনে এনেছেন শিশির।
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের
জন্মদিনে শিশিরের পাশে না থাকতে পারলেও স্ত্রীর জন্য ফুল ও কেক পাঠিয়েছেন সাকিব। তারকা এই ক্রিকেটারের উপহার পেয়ে শিশিরও বেশ উচ্ছ্বসিত। শিশিরকে পাঠানো বার্তায় স্বামী সাকিব প্রশংসার সুরে শিশিরের বয়স মাত্র ‘২০’ হয়েছে বলে উল্লেখ করেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শিশির লেখেন, ‘বাচ্চাদের কাছে আমার স্বামী জানিয়েছে আমার নাকি ২০ বছর হয়েছে। এটিকে আমি প্রশংসা হিসেবে নিচ্ছি এবং সবাইকে দারুণ সব শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ।’
সাকিবপত্নী আরও লিখেন, ‘সে কখনোই আমাকে বিশেষ মুহূর্ত এনে দিতে ভুলে না। এমনকি অনেক ব্যস্ততম সময়েও আমার জন্য জন্মদিনের ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ কেউ ভাবতে এর বেশি কিছু হতে পারে না।’