1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব- প্রশ্ন রিজভীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব- প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডি থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মধ্যে নেই। 

আজ (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ যারা দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে (শেখ হাসিনা) টিকানোর জন্য গত ১৬ বছর সমর্থন দিয়েছিলে।রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। তারা চায় দিল্লির কথায় চলতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকরা বুঝতে পারেনি।

মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আসেন চট্টগ্রাম দখল করতে। আমরা বসে বসে ললিপপ খাব? খাব না। আমাদের শক্তি ও তেজ দিয়ে দেশকে রক্ষা করব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com