1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে যথাযথ মর্যাদায় উদযাপন করা হলো মহান বিজয় দিবস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে যথাযথ মর্যাদায় উদযাপন করা হলো মহান বিজয় দিবস

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার। এরপরে বান্দরবানের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বান্দরবানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা
পরে বান্দরবান সার্কিট হাউস প্রাঙ্গনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রর্দশন করেন।

এছাড়াও জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জেলখানা, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশনসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে প্রশাসন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com