1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলছড়ি উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলছড়ি উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে ১০ কেজি করে চালও দেয়া হয়। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অসহায় মানুষরা। নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফলেন্ট কর্নেল মোশারফ হোসেন, র্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com