1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠনের সাধারণ সভা কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠনের সাধারণ সভা কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

জয় মহন্ত অলক ঠাকরগাঁও: গড়েয়ার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং এলাকার দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বসবাসরত সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিভিন্ন শ্রেণী, পেশার মানুষদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “আমরা গড়েয়াবাসী”র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে সংগঠনের আহবায়ক ইসরাইল আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোদাচ্ছের হোসেন, গড়েয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান, সমাজ সেবক মঞ্জুরে খোদা, খায়রুল আনাম, এ এম এস রোকন উদ্দীন ভূঁইয়া, এনামুল হক সরকারসহ অনেকে।

পরে ইসরাইল আজাদকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com