1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ জন্ম বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ জন্ম বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার

মোঃ জাকারিয়া হোসেন ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):  প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মহান স্বাধীনতা ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ৮৯ তম জন্ম বার্ষিকী।

ভূরুঙ্গামারী উপজেলার দলীয় কার্যালয়ে ১৯ জানুয়ারি রবিবার ২০২৫ ইং বিকাল ৪:০০ সময় আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ । জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। যখনই বাংলাদেশ ক্রান্তিলগ্নে পড়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে দেশ ও জনগণের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন।

তারা আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন অগ্রগণ্য সেনানায়ক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১১ জন সেক্টর কমান্ডারের একজন ছিলেন। ৪৯ জন যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাকে ১৯৭২ সালে তৎকালীন সরকার সর্বোচ্চ বীরউত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন অন্যতম বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার দলীয় বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা , যুগ্ন আহবায়ক কাজী নিজাম, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন কাজী , যুগ্ন আহবায়ক বাচ্চু, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান, ভূরুঙ্গামারী উপজেলার যুবদলের সদস্য সচিব, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী,কৃষকদলের সভাপতি ও যুগ্ন আহ্ববায়ক, মিজান শিকদার ও আরিফ মন্ডলসহ ভূরুঙ্গামারী উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com