
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে গতকাল ২৬ জানুয়ারি রবিবার ২৫ইং বগুড়া ধনুট উপজেলার চিকাশী ইউনিয়নে বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ধনুট উপজেলার আহবায়ক শামীম আহমেদ এবং সঞ্চালনায় ধুনট উপজেলার সদস্য সচিব শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের আহবায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ সায়েম সুমন, বগুড়া কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ সামিউল আলম সামি, শাজাহানপুর কৃষকদলের আহবায়ক রেজাউল হক তালুকদার, সদস্য সচিব আজিজুল ইসলাম। অনুষ্ঠানের জনাব রনি বলেন,দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপদকালীন মজুদ গতে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন।বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার নিয়ামক মনে করে জিয়াউর রহমান ১৯৭৭ সালে অক্টোবর মাসে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করে।২০০১ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মসলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র ৪% সুদে ঋণ প্রদান ব্যবস্থা করেন। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য সমবায় ভিত্তিক পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে কিভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষকনেতা এনামুল হক রিপন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, মুরাদ হোসেন প্রমুখ।