1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

 

নীলফামারীতে মতবিনিময়সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে আগামী নির্বাচনে আমরা চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।

সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।সদর উপজেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করা যে, আপনারা এতোদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন।

পাশাপাশি আমি মনে করি, আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে, ব্যক্তি নাগরিকের অধিকার কী জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিৎ।

অতীতের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘খারাপ নির্বাচনের জন্য আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে। আমাদের সামনে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’

আগামী নির্বাচন নিয়ে সানাউল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সবাই সচেতন ও সজাগ থাকবো, সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতর আমার এজেন্ট উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তাই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করা শুধু একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া, সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লিয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি, এইবারে আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র।

সে যে রং ধারণ করবে, তার অধীনস্থ সকলে পানির মত, সেও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সকল লোককে, যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত, স্বচ্ছ ও সৎ থাকি; আমাদের অধীনে যারা নির্বাচন করবেন তারাও সৎ থাকতে বাধ্য।’

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com