1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে দূর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে দূর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার

 

“দেশ প্রেমের শপথ নিন দূর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে দূর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় -নওগা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, কালাই, জয়পুরহাট এর আয়োজনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিতর্কের পক্ষে অংশগ্রহণ করেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ এবং বিপক্ষে ছিলেন মোলামগাড়ি হাট দিমুখী উচ্চ বিদ্যালয়। কালাই দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজী মো, মনোয়ারুল হাসান -মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিচারক ছিলেন মো. আব্দুল মান্নান, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, মো.গোলজার হোসেন- উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা,ও মো, তাজমিনুল ইসলাম, উপ: একাডেমিক সুপারভাইজার, কালাই। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com